গাজীপুরের পূবাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুরের মেঘডুবি এলাকার মৃত খলিল মিয়ার ছেলে খোকন মিয়া (৪৪), একই এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়া থানার কান্দানিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মহসিন (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। তিনি জানান, তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









