ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পূজা ব্যানার্জি আবারো মা হয়েছেন। তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নবজাতকের একঝলক দেখিয়েছেন ভক্তদের।
শুক্রবার (১৪ আগস্ট) কন্যাসন্তানের জন্ম দেন পূজা ব্যানার্জি। পূজা-কুনাল ভার্মা দম্পতির একটি দ্বিতীয় সন্তান।
ভিডিও’র ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন—“আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক।” নবজাতকের একঝলক দেখালেও খুব বেশি তথ্য প্রকাশ করেননি তিনি।
পূজা ও কুনাল তাদের ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও শেয়ার করে তাদের কন্যার জন্মের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছেন।
নার্স যখন মেয়ের আগমনের খবরটি জানান, তখন পরিবারের সদস্যরা আনন্দিত হয়ে ওঠেন। ভিডিওটিতে তাদের বড় ছেলেকে বোনের সঙ্গে প্রথম দেখা করার মুহূর্তটিও রেখেছেন তারা।
হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পরবর্তীতে ভারতীয় বাংলা সিনেমায় অভিয়ে করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালের পর চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। তবে ২০২৪ সালে নিজ অঙ্গনে ফিরে পূজা কিছু টিভি ও ওয়েব সিরিজে কাজ করেছেন। বাকি সময়টা স্বামী-সন্তানের সঙ্গে কাটান তিনি।
প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২০ সালে পূজা ও কুনাল আইনি বিয়ে সারেন। করোনা মহামারির কারণে সেই সময় বড় অনুষ্ঠান বাতিল করে সেই টাকা সমাজসেবায় দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবরে পুত্রসন্তানের জন্ম দেন পূজা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









