জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের মাসিক কবিতা পাঠের আসর ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কবিতাপত্র পরিষদের সম্পাদক কবি শাহীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সিনিয়র সাংবাদিক রাজু আলীম।
অনুষ্ঠানের শুরুতে ‘বাংলা কবিতায় শরৎ’ শীর্ষক আলোচনা করেন কবি ও ছড়াকার আতিক হেলাল।
কবিতাপত্র পরিষদের অন্যতম নির্বাহী সম্পাদক কবি মোশাররফ হোসেন ইউসুফ ও কবি আতিকুল ইসলামের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠ করেন- কবি নাজমুল হাসান, কবি কামার ফরিদ, ডক্টর মুস্তাফা মজিদ, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মজিদ, আবাম ছালাউদ্দিন, মিলি হক, আবদুল মান্নান, বজলুর রায়হান, ডক্টর কল্যাণ চক্রবর্তী, জয়নুল আবেদীন জয়, রফিক হাসান, ভানুরঞ্জন চক্রবর্তী, মজিদুর রহমান বিশ্বাস, লিলি শেঠ, রীনা পন্ডিত, শহীদুল জয়, শিবুকান্তি দাশ, কবীর হুমায়ুন, লিলি হক, ফারহানা তানিয়া, হিমেল ইসহাক, খান কাওসার কবির, এস এম কাওসার, চান মিয়া চান্দু, মনিরুজ্জামান, ইসমত আরা, শিমুল পারভীন, সবুজ মনির, আতিকুজ্জামান খান, ইলোরা সোমা, রফিক ফরায়েজী, তৌহিদুল ইসলাম কনক, বিমল সাহা, আশফাকুজ্জামান, বিথী কবির, ওসমান গনি, মেহেজাবীন হক, রফিক চৌধুরী, ইসমাইল হোসেন ইসমী, রবিউল আলম রবি, শামীমা নাসরিন, জাফর পাঠান, ডা. জান্নাতুল ফেরদৌসী, মজিবর রহমান, এলিজা রহমান, গোলাম মাওলা, নাসির ফরহাদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









