রাজধানীর মালিবাগে দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন প্রধান সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ জানান, সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









