রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থাতেই বাসটিতে আগুন লাগে বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









