বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংইয়ের পরিবারে এসেছে আরেক কন্যাসন্তান। দ্বিতীয়বারের মতো মা-বাবা হলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেরাই জানিয়েছেন দীপিকা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম’। এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের জন্মের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
এর আগে গত ১৯ এপ্রিল একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন দীপিকা ও রণবীর। ওই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে পরিবারে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন তারা।

সম্প্রতি দুয়ার জন্মদিন উপলক্ষে মেয়েকে ঘিরে আবেগঘন একটি ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা যায় দীপিকাকেও। সেখানেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরও বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’’
অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। প্রথম সন্তান দুয়ার পর এবার দীপিকা-রণবীরের পরিবারে এলো আরও এক কন্যাসন্তান। নতুন সদস্যের আগমনে তাদের পরিবারে যোগ হলো আনন্দের নতুন মাত্রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









