চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর চরে অবস্থিত নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুশা। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. গোলাম মোস্তফার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করে তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









