রাজধানীর মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে এ ঘটনা ঘটে ।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।”
এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









