প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ‘প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬’অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে লেখকদের এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে ছিল সাহিত্যবিষয়ক সেমিনার, ছড়া ও কবিতা পাঠসহ নানা আয়োজন।
লেখক সম্মিলনে ‘কবিতার নন্দনতত্ত্ব’, ‘এ কালের কবিতা, সে কালের কবিতা’ এবং ‘কবিতার আনন্দজগৎ’- এই তিনটি পর্বে সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও গবেষক মজিদ মাহমুদ, জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক কবি ড. তপন বাগচী, কবি ও সম্পাদক মুস্তফা হাবীব, কবি ও সম্পাদক পুলিন রায়, কবি ও গবেষক ড. আসমা বেগম, কবি ও সম্পাদক অবিনাশ আচার্য, অনুবাদক ও শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কবি ও শিশুসাহিত্যিক ইকবাল বাবুল, কবি ও কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কথাসাহিত্যিক ও গবেষক ড. মো. আমিনুল ইসলাম এবং কবি ও প্রকাশক মঈন মুরসালিন।
দেশের বিভিন্ন জেলা থেকে সম্মিলনে অংশগ্রহণ করেন মো. নিয়ামুল বারী (রাজশাহী), মৌসুমী সুমি (ঢাকা), সালমা সুলতানা (ঢাকা), সুমন ভূঁইয়া (ঢাকা), শ্যামলী কর্মকার (ঝিনাইদহ), শাহনাজ পারভীন মুক্তি (ঢাকা), এম এ ওয়াজেদ (নওগাঁ), পলি রহমান (ঢাকা), নিশাত ফাতেমা (সিলেট), ডা. তানভীর হাসান তানিম (ময়মনসিংহ), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (যশোর), তাহমিনা শিল্পী (ঢাকা), জান্নাত তায়েবা (ঢাকা), সেলিনা আখতার (ঢাকা), সাহেদ বিপ্লব (ফরিদপুর), রিনা রহমান (চট্টগ্রাম), সাব্বির হোসাইন (টাঙ্গাইল), ড. মো. আমিনুল ইসলাম (রাজশাহী), শাহজাদী নাসরিন (ঢাকা), সেলিনা আক্তার সেলিনা (নরসিংদী), দয়াল ফারুক (নরসিংদী), নেপাল সূত্রধর চয়ন (টাঙ্গাইল), নাজমুছ সাদাৎ নোমান (টাঙ্গাইল), ফিরোজ আহমেদ বাবুল (টাঙ্গাইল), কবিতা কস্তা (ঢাকা), মুহাম্মদ জুবায়ের (ঢাকা), রাশিদুল হাসান বাচ্চু (ঢাকা), নাজমুন নাহার খুকু (ঢাকা), মো. আনছার আলী (চুয়াডাঙ্গা), সুমন সুবহান (ঢাকা), শারাবান তহুরা (জয়পুরহাট), মুহাঃ জোহরুল ইসলাম (রাজশাহী), এস এম সাথী বেগম (রংপুর), বাবলু মওলা (রাজবাড়ী), জাকির হোসেন কামাল (ঢাকা), মুস্তফা হাবীব (বরিশাল), এস আফরোজ (ঢাকা), উম্মে জাহান শানু (ঢাকা), রতন আলী (কুমিল্লা), ফাহমিদুর রহমান (ঢাকা), আর্শিনা ফেরদৌস (ঢাকা), নাদিরা খানম (ঢাকা), চন্দনকৃষ্ণ পাল (ঢাকা), খালিদা তালুকদার (ঢাকা), সাঈদা আজিজ চৌধুরী (ঢাকা), উম্মুল খায়ের (ঢাকা), হোসাইন মোহাম্মদ মানিক (পাবনা), সাইদ খোকন নাজিরী (ঢাকা), জানে আলম (নারায়ণগঞ্জ), সবুজ ইসলাম (সিরাজগঞ্জ), হাসিনা সাঈদ মুক্তা (ঢাকা), সাগর আহমেদ (ঢাকা), লাবীবা আল হিয়ান (ঢাকা), ফাতেমা সাইফুল বীনু (ঢাকা), রিবা সুলতানা যুথী (ঢাকা), সি এম শাহীন (ঢাকা), ডা. মআআ মুক্তাদীর (ঢাকা), সেলিম এমরাজ (বগুড়া), সাইফুল ইসলাম চৌধুরী (ঢাকা), শাহাবউদ্দিন শামীম (ভোলা), ইকবাল বাবুল (ঢাকা), মো. শহীদুজ্জামান (ঢাকা), ওয়ালি জসিম (ঢাকা), ড. মো. সহিদুল ইসলাম সরকার (ঢাকা), ড. ইমদাদুল হক হেলালী (সাতক্ষীরা), ফখরুল হাসান (নরসিংদী), শাহজাদা সেলিম (ঢাকা), নুরুন্নাহার ডলি (ঢাকা), শিরীনা ইয়াসমিন (গাজীপুর), সুজাতা আফরোজ বসুনিয়া (ঢাকা), আহমেদ জসিম (ঢাকা), আলমগীর খোরশেদ (ঢাকা), ফজলুল হক মিলন (নরসিংদী), শারমিন হক (ঢাকা), ড. আসমা বেগম (ঢাকা), নাজনীন শুভ্র (ঢাকা), চামেলী আক্তার (ঢাকা), সৈয়দা কানিজ রাসুল (ঢাকা), আশরাফুল আলম (ঢাকা), অবিনাশ আচার্য (মৌলভীবাজার), শামীম শাহাবুদ্দীন (ঢাকা), রুহুল আমিন (গাইবান্ধা), পুলিন রায় (সিলেট), হালিম নজরুল (ঢাকা), ইমরান পরশ (ঢাকা), মো. নিয়াজ উদ্দীন (সিলেট), আলাউদ্দিন তালুকদার (সিলেট), তাসরিবা তাহমীদ (ঢাকা) ও আহমাদ স্বাধীন (ঢাকা), রিমা আক্তার সাথী (খুলনা) , মালেক মাহমুদ (ঢাকা), আকাশমণি, ঢাকা প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজন লেখক-সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়, সাহিত্যচর্চা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিভা প্রকাশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ লেখক সম্মিলন লেখক ও প্রকাশকের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চায় নতুন সংযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









