রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়কের কল্যাণপুরগামী অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুস সালাম থানার এসআই তামান্না রহমান বলেন, গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী দুই নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









