রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরি মেরে খুন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরি মেরে খুন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। রাজধানীর হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন বিন্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান।  

তিনি জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। 

হত্যাকারীর নাম জানা গেছে কিনা—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত এর বেশি কিছু জানা যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.