রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রামপুর ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া।
তিনি বলেন, ‘‘একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








