জোহানেসবার্গ টেস্টে লাঞ্চের পর শিলাবৃষ্টির রণে আর তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি। পরে তৃতীয় সেশনের শুরুতে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।
সবমিলিয়ে ৮৯ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে থেকে ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে।
আগামীকাল প্রোটিয়াদের দ্রুত অলআউট করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘‘আজকে বৃষ্টির পর অর্ধেক দিন চলে গেছে। চতুর্থ দিন কালকে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। সেট হয়ে গেলে ব্যাটাররা রান করতে পারছে। শেষ দুই দিনে ভালো ব্যাটিং করতে হবে।’’
তাসকিন বলেন, ‘‘গতকালের শেষ সেশন এবং আজ সকালে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। যদি উইকেট নিতে না পারতাম তাহলে হয়ত ছিটকে যেতাম। শেষ দুই সেশনে উইকেট নিয়েছি। আমরা আশা করছি ভালো করে যেতে পারব এবং ম্যাচে এখনও আমরা টিকে আছি।’’
পেসারদের প্রশংসা করে তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে আমাদের ফাস্ট বোলিং ইউনিট বেশ ভালো করছে। আমরা অনেক ভালো করছি। বোলিং জুটিতে আসলে কেবল একজনই ফাইফার নিয়ে যেতে পারবে না। বাকিরাও চেষ্টা করছি। নাহিদ রানাকে আমরা মিস করছি। আশা করি সে ওয়ানডে দিয়ে ফিরবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








