রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








