রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাড়ে ১০টার দিকে হোসাইন মার্কেটের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানান।
তিনি বলেন, “একটি বাসে কে বা করা আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান বলেন, “বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








