রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত ক‌রা হয়েছে। তারা বলছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের টিম। তবে, এর আগেই আগুন নিভে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে স্থানীয়রা।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.