মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবির রুপল

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ এএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১২:৩৪ এএম

বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবির রুপল

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মাই টিভির প্ল্যানিং এডিটর অ্যান্ড চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবির রুপলকে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাহী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএর উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। সদস্য ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।

বিডিজেএর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন—সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. এম. বাদশাহ, সহ-সভাপতি বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক কে জেড সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বুরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি ইউসুফ বাচ্চু, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—বিডিজেএর সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের ডেপুটি প্ল্যানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ এবং এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠু, বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল এবং আগারগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়েশা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের নেতা ফরিদ উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন।

সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কায়কোবাদ মিলন, বিডিজেএর সাবেক সভাপতি আমিন আল রশিদ, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত কমিটির সদস্যরা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.