সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই: ড. মঈন খান

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বাংলাদেশ বঞ্চিত না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের উপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবনাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ-প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন।

এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) বলেন, “কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোন লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবেন। পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালো কিছু করতে চাই।”

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

দেশব্যাপী খাল খনন ও পুনঃখননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খাল খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.