রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীতে জ্বালানি তেলের ঘাটতি, পাম্প বন্ধ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

রাজধানীতে জ্বালানি তেলের ঘাটতি, পাম্প বন্ধ

জ্বালানি তেলের সরবরাহের ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ রয়েছে। যেগুলো খোলা, সেখানেও দীর্ঘ লাইন। আগাম নোটিশ না দেয়ায় ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ গ্রাহকদের।

তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার বিপরীতে ডিপো থেকে মিলছে তিন ভাগের এক ভাগ জ্বালানি। এদিকে, সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তেলের জন্য গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে।

গ্রাহকদের দাবি, সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোই তেল দেয়ার পরিমাণ কমিয়েছে।

তবে ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের। তারা বলছেন, দৈনিক চাহিদার প্রায় এক তৃতীয়াংশ সরবরাহ পাচ্ছেন তারা।

এদিকে, চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান তার।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.