রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে মো. তানভীর আহম্মেদ ওরফে সাব্বির (৪৩) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ তানভীর আহম্মেদ বরিশাল সদরের নবগ্রাম রোড এলাকার বাসিন্দা খান গোলাম মোহাম্মদের ছেলে। তিনি হাজারীবাগের পশ্চিম ধানমন্ডিতে (বাসা-৩২০/বি, রোড ৮/এ) আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া পায়নি। এই ঘটনায় তার বাবা খান গোলাম মোহাম্মদ হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৪৪) করেছেন।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান কিবরিয়া এদিনকে বলেন, আমরা এই বিষয়ে অবগত হয়েছি। তাকে উদ্ধারের সবরকম চেষ্টা চালাচ্ছি। এলাকার সিসিটিভি এবং টেকনিক্যাল যত প্রকার ব্যবস্থা আছে তা নিচ্ছি। আশা করছি খুব দ্রুত একটা ফলাফল আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









