মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের ২২টি স্থাপনা অপসারণ

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের ২২টি স্থাপনা অপসারণ

ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির স্থাপনা অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত শৈলকুপা উপজেলার পাঠানপাড়া মনোহরপুরসহ ২২টি স্থানে এ উচ্ছেদ করা হয়।

স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থাপনাগুলো এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরে স্থাপনার সরঞ্জামগুলো ওই স্থানেই নিলাম করা হয়।

অভিযানে সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বি/ঝি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.