বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনা মেডিকেলে আগুন, হাসপাতালজুড়ে আতঙ্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০২ এএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৯:০২ এএম

খুলনা মেডিকেলে আগুন, হাসপাতালজুড়ে আতঙ্ক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার ভোর ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়লে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তাদের স্বজনরা শয্যা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে কর্মচারীরা বলছেন, হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে আগুনের সূত্রপাত হয়, তখন কক্ষটি তালাবন্ধ ছিল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.