গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এ. আর. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ‘শিশু স্বর্গের’ ফলক উন্মোচন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ রামচন্দ্রপুর ইউনিয়নের বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. হারুন অর রশিদ খান রাহাত ও মো. নুরজ্জামান প্রামাণিক।
বাংলাদেশ শিক্ষক সমিতির গাইবান্ধা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাকছুদার রহমান মকছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ ও কল্যাণে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা শিশুদের উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









