বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে ৬০ জন কৃষক-কৃষাণীকে ‘গ্যাপ’ সার্টিফিকেট প্রশিক্ষণ

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:১৩ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০২:১৩ পিএম

নান্দাইলে ৬০ জন কৃষক-কৃষাণীকে ‘গ্যাপ’ সার্টিফিকেট প্রশিক্ষণ

ময়মনসিংহের নান্দাইলে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) বা উত্তম কৃষি চর্চা সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) নান্দাইল উপজেলা কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা ড. সালাউদ্দীন কায়সার, ময়মনসিংহ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (গ্রুপ) মো. সাজেদুল আলম এবং অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আলমগীর আজাদ।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহের আলম আজাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হকসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

দিনব্যাপী এই ‘গ্যাপ’ (GAP) সার্টিফিকেট প্রশিক্ষণে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ জন নির্বাচিত কৃষক ও কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া সফল চাষিদের মাঝে গ্যাপ সার্টিফিকেট বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষকেরা নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনের টেকসই কৌশল হাতে-কলমে শেখার সুযোগ পান।

য়া/গ/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.