বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৫২ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৮:৫২ পিএম

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  

বুধবার (২০ মে) শ্যামনগর শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক বিষ্ণুপদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল।

সংগঠনের সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবীরঞ্জন মন্ডল। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা মহাদেব মন্ডল, রঞ্জিত দেবনাথ, প্রভাষক পথিক মন্ডল, শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি সুকদেব বিশ্বাস, সম্পাদক শিক্ষক শংকর তরফদার, যুব ঐক্য পরিষদের সভাপতি উমেশ রায়, সম্পাদক তরুণ ঘরামি, সাবেক প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, শিব প্রসাদ বৈদ্য, সাধন বৈদ্য, নিহার রঞ্জন, প্রভাষক প্রীতিস গায়েন, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, রঞ্জিত রপ্তান, প্রবীর মন্ডল, অশোক মিস্ত্রী, মনোরঞ্জন, বিশ্বজিৎ, রাজীব, শ্রীমতি মনীষা, শ্রীমতি মনিমালা প্রমুখ।

সভায় সাংগাঠনিক কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

র/শ্যা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.