বরগুনা জেলা আইনজীবী সমিতির নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারে বাংলাদেশ 'ল' ইয়ার্স কাউন্সিল বরগুনা জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাজমুল হোসাইন এবং মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিরা তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা আইন পেশায় সততা, ন্যায়বিচার ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ সময় বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









