শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর উপর হামলার প্রতিবাদে ও দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, তাড়াশ হসপিটালের আরএমও ডাঃ ইমরান রসুল সায়েম, ডাঃ মোস্তফা কামাল, ৪৮ তম বিসিএস এর ডাঃ নাঈম সহ সকল চিকিৎসকবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং হসপিটালে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এ সময় মানববন্ধনে বক্তাগণ বলেন, স্বাস্থ্য সেবার পরিবেশ, আইনগত সুরক্ষা নিশ্চিত করতে না পারলে আমরা সঠিক ভাবে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হবো। তাই সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছি চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









