বগুড়ার ধুনটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৩টায় ধুনট উপজেলার চরধুনট এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'চরধুনট একতা ফাউন্ডেশন'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থা'র চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা এমন উপহার পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার এই চেষ্টা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









