পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল পার্থ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিনপি নেতা কে.এম হুমায়ূন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক সময়ে মঠবাড়িয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে পুলিশের কর্ম উদ্যোগ সম্পর্কে সভায় অবহিত করা হয়।
সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আসন্ন ঈদুল আজহায় মানুষর জান মালের নিরাপত্তা বিধান, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ অপরাধ প্রশমনে পুলিশ প্রশাসনকে নানা দিক নির্দেশনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









