নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “প্রথম শ্রেণির এই পৌরসভা জুড়ে বৃহৎ শিল্পাঞ্চলসহ কয়েক লাখ মানুষের বসবাস অথচ দৃশ্যমান কোনো উন্নয়ন গত ১৭ বছরে হয়নি। এই পৌরসভার মানুষ জলাবদ্ধতা, রাস্তাঘাটসহ নানা সমস্যায় জর্জরিত। অথচ রক্ত চোষার মতো জনগণের ট্যাক্সের টাকা আর উন্নয়ন বরাদ্দ লুট করে খেয়েছে তারা।”
শনিবার (২৩ মে) বিকেলে তারাবো পৌরসভার প্রায় ১৪ কোটি টাকার ৪টি রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, “পতিত আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃনমূলের এমন কোনো দোসর নেই, যারা লুটপাটের সাথে জড়িত ছিল না।”
তিনি আরও বলেন, “রাজধানীর সীমান্তবর্তী তারাবো পৌরসভা দেশের ২, ৩টি পৌরসভার মাঝে বিবেচনা করা হয়।”
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর প্রশাসক সাইফুল ইসলাম, পৌর রির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









