বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাংবাদিক ও শিক্ষাবিদ ইয়াকুব খান আর নেই

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

সাংবাদিক ও শিক্ষাবিদ ইয়াকুব খান আর নেই

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাতে  (২০ জানুয়ারী) ভোর রাত ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত ভোরে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম ইয়াকুব খান শিশিরের জানাজা নামাজ বুধবার বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। 

ইয়াকুব খান শিশির দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে মাদারীপুর জেলায় সাংবাদিকতা ও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। পাশাপাশি একজন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক হিসেবে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক ইস্যুতে তাঁর লেখনী ছিল সোচ্চার ও প্রভাবশালী।

তার মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক মহল, শিক্ষক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন মহল থেকে শোকবার্তায় বলা হয়, ইয়াকুব খান শিশির ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীরা।

 

 

কাওছার/এ/ন্যাশ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.