পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার ১৪৭ জন হতদরিদ্র মানুষের মাঝে মোট ২ লাখ ৯৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনে মোট ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি আসনের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ রয়েছে। পঞ্চগড়-১ আসনের আওতাধীন তিনটি উপজেলায় এই অর্থ বণ্টন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ইউনিয়ন সংখ্যা বেশি হওয়ায় বরাদ্দের পরিমাণ তুলনামূলক বেশি রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









