সিরাজগঞ্জের তাড়াশে শিশু-কিশোরদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হয়ে গেল মেহেদী উৎসব।
বুধবার (২৭ মে) দুপুরে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’র আয়োজনে তাড়াশ বালিকা বিদ্যালয় হলরুমে এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
এতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় হতে শিশু-কিশোরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠে। এ সময় ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, আনন্দ টেলিভিশনের চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, দৈনিক নয়াদিগন্তের তাড়াশ উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান, ছাত্রনেতা নাজমুল হাসান সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সামাজিক সংগঠন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, ‘‘আমরা ঈদের আনন্দ শিশু-কিশোরদের মাঝে বাড়িয়ে দিতে ও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য এমন ভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









