সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে মোছা. শাহানারা খাতুন (৩৮) নামে এক বিধবা গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার গাবুরা ইউপির পার্শ্বেমারী গ্রামে এই ঘটনা ঘটে। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্যার কন্যা।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, ‘‘সকালে আবহাওয়া খারাপ থাকার কারণে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে মাছের ঘেরে ছিপ দিয়ে মাছধরার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন শাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
জানা যায়, তার ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









