জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।”
এসময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









