কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নন্দলালপুর, শিলাইদহ, জগন্নাথপুর ও সদকী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—এলাঙ্গীপাড়া এলাকার তারেক হোসেনের ছেলে সুহানুর রহমান সুমন (২১), দয়রামপুর এলাকার আবুল কাশেমের ছেলে মো. আবুল কালাম (১৭), পুরাতন চরাইকোল এলাকার হেলাল উদ্দিন শেখের ছেলে আশিকুর রহমান (২০), পাথরবাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রিজভী আহম্মেদ, খয়েরচারা এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান আকাশ এবং মালিয়াট এলাকার মনজের আলীর ছেলে পারভেজ হোসেন। এ ছাড়া অন্য একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নাশকতার মামলায় ছয়জনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









