দিনাজপুরের বীরগঞ্জে রাসেল রানা (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন শালবন এলাকায় একটি শালগাছ থেকে
নিহত রাসেল রানা উপজেলার পূর্ব ভোগডোমা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহের জন্য বেলতলী শালবনে প্রবেশ করলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফলে এটি আত্মহত্যা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









