গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনা কার্যক্রম জোরদার করণে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে ‘অফিস আদালত রাখলে পরিস্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার’- এই শ্লোগানে অনুষ্ঠিত র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক উপস্থিত ছিলেন।এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









