সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) স্থানীয় সরকার প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও বনজীবীদের অংশগ্রহণে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জর সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ইরফান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনি ফরেস্ট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খাতুন, ইউপি সদস্য ফাতেমা খাতুন, বুড়িগোয়ালিনি ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
আব্দুর রশিদের সঞ্চালনায় বনকর্মকর্তাবৃন্দ বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিষ প্রয়োগের ফলে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণিও মারা যায়, যা পুরো খাদ্য শৃঙ্খলকে ক্ষতিগ্রস্থ করে।
অনুষ্ঠানে বক্তারা বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে নিয়মিত প্রচারণা, নজরদারি এবং আইন প্রয়োগের পাশাপাশি জীবিকার সুযোগ সৃষ্টির কথা বলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









