কুষ্টিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সময় কুষ্টিয়া সদরের হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং- এই ৪টি প্রধান বিভাগে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ।
এ সময় কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি ও স্ট্যাম্প শাখা এবং ব্যবসা বানিজ্য শাখা)মেহেদী হাসান রিফাত, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেনসহে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকতৌহিদ বিন-হাসান বলেন, ‘‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবল পড়ালেখা নয়, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।’’
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও পদক বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









