দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দিলে মউলুদা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মউলুদা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মাহবুব আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিরামপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হিলি যাওয়ার পথে মহাসড়কের মির্জাপুর এলাকায় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত মউলুদাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহতের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









