পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ-দক্ষিণ দাসপাড়া এইচবিবি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক শহিদুল চৌকিদার (৩৫) ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা এবং সাইফুল (২০) ও আরাফাত (২০) পার্শ্ববর্তী বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দশমিনা থানার পুলিশের একটি দল ওই সড়কে অভিযান চালায়। এ সময় ওই তিনজনের দেহ তল্লাশি করে শহিদুলের নিকট থেকে ৩০ পিস, সাইফুল ও আরাফাতের নিকট থেকে ২৫ পিস করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘‘আটক ওই তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









