সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলছিয়া এলাকার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সাহেবগঞ্জ নলছিয়া সংলগ্ন ফুলজোর নদীতে একটি লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানালে সন্ধ্যা ৬টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ এম মুনসুর আলী মেডিকেলে পাঠায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









