জাতীয় সংসদের স্পিকার কর্তৃক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ত্রিশালসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে। এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ডাঃ মাহাবুবুর রহমান লিটন এমপির প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এই মনোনয়ন চিকিৎসা খাতে আরও কার্যকর অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে।
এদিকে ডাঃ মাহাবুবুর রহমান লিটন এমপির এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









