মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে দৃঢ় অবস্থানে রয়েছে ত্রিশাল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. রনি ও মো. আজহারুল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চরকিবাড়ী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চরকিবাড়ী এলাকার আয়শা আবেদ ফাউন্ডেশনের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করলেও রনি ও আজহারুলকে ২২ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘‘মাদকের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এলাকাবাসীর সহযোগিতায় ত্রিশালকে মাদকমুক্ত করতে আমরা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখব।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









