রাজশাহীর তানোর উপজেলাধীন তানোর পৌরসভার রায়তান বাজে আকচা গ্রামের গোলাপ আলীর পুত্র একলাছুর রহমান ওরফে আহাদ (২১) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। তিনি রাজ মিস্ত্রীর কাজ করতেন।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেন।
পরে তাকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত এখলাছুর রহমান ওরফে আহাদ দীর্ঘদিন যাবত অভাব অনটন, পারিবারিক কলহ ও মানসিক হতাশায় ভুগছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









