বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে মুনতাসীর মনি বলেন, ‘‘দেশনায়ক তারেক রহমান যুবদলের যে যোগ্য, ত্যাগী ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, তা আগামী দিনে রাজপথের আন্দোলন ও সংগ্রামকে আরও বেগবান করবে; আমরা এই কমিটিকে সাধুবাদ জানাই এবং কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।’’
উক্ত আনন্দ মিছিলে জেলা ও শহর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









