বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে শুরু হওয়া বিভ্রাটের দেড় ঘণ্টা পর থেকেই ফেসবুক সচল হতে শুরু করে। তবে বেশ কিছু ফিচার এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে এখনো মেসেঞ্জারে ঢুকতে পারছেন না বলেও জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
এর আগে সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা।
বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









