রাজশাহীর তানোরে উপজেলায় পানিতে ডুবে নূর আহমেদ মাশরাফি নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ জুন) সকালে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কালনা গ্রামের আতাউর রহমানের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বসতবাড়িতে খেলা করছিল। এ সময় সে বসতবাড়ি থেকে ৩০ফিট দূরে একটি পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









