সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে কার্গো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুইজনকে কারাদণ্ড দেন।
রবিবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির একটি টহল দল খোলপেটুয়া নদী থেকে বালু ভর্তি কার্গো বোর্ডসহ দুইজন জনকে আটক করে।
বিজিবি জানায়, জব্দকৃত কার্গো বোর্ডে অনুমান ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত কার্গো বোর্ডের চালক মো. নজরুল ইসলাম, আশাশুনিকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সহকারী মো. আক্তারুল ইসলাম, পাইকগাছাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহ্নত সাতটি পিভিসি পাইপ অপসারণ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন। এ সময় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









